July 24, 2008

সুজন হাজারী

সরি মাডাম

সরি মাডাম!
আপনি কি জানেন-
হাসি সব বাসি ফুল
ঝরা পাঁপড়ি মাটিতে লুটায়
ফুলের হাসি।
ফুলের হাসি নেই
সূর্যের হাসি নেই
সূর্যের হাসি লুটে নিয়ে
মডেল কন্যারা হাসে
সূর্যের হাসি।
শহর পাড়ায় ব্যস্ত স্বাস্থ্য কর্মীরা
হাসি মুখ পোস্টার হাতে হাতে
সেঁটে বেড়ায় রাস্তার পাশে ইটের দেয়ালে
দেয়ালে দেয়ালে হাসির প্রদর্শনী
নাবালক প্রসূতি আমেনা’র
বিষণœ মুখে হাসি নেই
মালিন কালো মুখে রাতের অন্ধকার
র‌্যাবের পোষাকে নেমে আসে চাঁদ
নি®প্রভ চাঁদের হাসি নেই
হাসি র্দুলভÑ
আপনার শুকনো অধরে দেখেছি
ঝাঁঝালো চুম্বনের দাগ
ব্যর্থ অভিমানে নাচে ভ্রুপল্লব
ছলনায় লুকানো হাসি
নিদারুণ অনুতাপে জ্বলে অনুরাগ
হাসি নেই।
হাসিতে বাজে না বাঁশি মনের বীণায়
অধরের চুম্বনে বাঁশি বাজে সুমধুর
সুরে সুরে পোড়া মন পোড়ে।
কে বাজায় বাঁশি
কে নেয় হাসি
কে দেয় চুম্বন।
কি বেশি প্রিয় কুমারীর
হাসি না বাঁশি
না কি চুম্বন।
সে দিন আমার মুখেও ছিল না হাসি
হাসি না দেখেই-
মনকষ্টে ফিরে গেছে
নওগাঁর ফাতেমা আকতার।

0 comments:

Post a Comment