July 24, 2008

যুগল কবিতা

নাজমুল হাসান

এক ॥ খোলা চিঠি

মুখ খোলা খাম তার ভিতরে চিঠিটা আছে পড়ে
অনাদরে বহুদিন। ধুলো পড়া চিঠি তার কথা
তুমি জেনে নিও!

এখন বিস্রস্ত মন, অবিশ্রান্ত ঝোড়ো বাতাসের খেদ
নাড়িয়ে দিচ্ছে গাছ-তার মূল, লতাপাতাকুটো
প্রকৃতির প্রলয়ের মুখে বসে আছে, দেখে গেছো
একাকী অশান্ত এই নির্জনেই .....
বদ্ধ মনের গহ্বরে তার তোলপাড় ভিষণ গর্জন এখনও শুনি

তোমরা আছো সবাই কাছাকাছি স্বপ্ন ও ক্লান্তিতে এই দেশে
অথচ কোথাও নেই তার ছায়া, না নিভৃতে না প্রকাশ্যে!

দুই ॥ সাদা পালক ও পাথর

সাদা পালক পড়ছে খসে বাতাসের গায়ে
গাছের পাতায় শিরশিরে কাঁপন নিশ্চুপ চারিদিক, কেউ
-নেই, তরঙ্গমালার ওপ্রান্তে, দূরে বা কাছে
পড়েছে সাদা পালক বাতাসে স্পর্শ নিয়ে
যদি কেউ না আসে এ তল্লাটে আজ-শব্দের
উৎসমুখে পাথরের মত স্মৃতির বোঝাগুলো
স্পর্শ করে মাটি ও পালক
মহাকর্ষ উপেক্ষা করে একই সময় বসল কাছাকাছি
অতীত ও তোমার স্মৃতি!

0 comments:

Post a Comment