July 25, 2008

সম্বর্ধনা প্রদানের জন্য আমন্ত্রণপত্র

[‘অঞ্জলি লহ মোর’-এর সম্পাদককে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ‘কিরাত ভূমি’ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকার পক্ষ থেকে, যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে সেই আমন্ত্রণপত্রটি এখানে ছেপে দেয়া হলো।-সম্পাদক]

মাননীয়
শ্রীযুক্ত জাহিদ আনোয়ার
সম্পাদক- ‘অঞ্জলি লহ মোর’
বিদ্যাসুন্দর
২৯ শহীদ মামুন মিউনিসিপ্যাল মার্কেট
কাছারী রোড, নওগাঁ-৬৫০০
বাংলাদেশ

বিষয় :- সম্বর্ধনা প্রদানের জন্য আমন্ত্রণপত্র

মহাশয়,
আগামী ২৩শে মার্চ ০৮ রবিবার বিকেল ৪ ঘটিকায় স্থানীয় ‘সুভাষ ভবন’ [বাবু পাড়া] মিলনায়তন কক্ষে আমরা উত্তরবঙ্গ ও বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্বর্ধনা জানাবার জন্য একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছি।
বাংলাদেশের প্রত্যন্ত শহর নওগাঁ থেকে সাহিত্য সংস্কৃতির জগতে আপনি যে সাফল্যের নজির সৃষ্টি করেছেন তা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের কাছে পরম প্রিয় হয়ে উঠেছে। আমরা ভারতের নাগরীকরাও আপনার সাফল্যে মুগ্ধ। উপরি উক্ত অনুষ্ঠানে আমরা আপনাকে ‘কিরাত ভূমি সাহিত্য পুরস্কার’ ২০০৮ প্রদান করে গর্ব অনুভব করব।

তাই উক্ত দিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্বর্ধনা গ্রহণ করতে সনির্বন্ধ অনুরোধ রাখছি।

বিনয়াবনত

আনন্দ গোপাল ঘোষ অরবিন্দ কর
সভাপতি সম্পাদক
কিরাত ভূমি কিরাত ভূমি
সংস্কৃতিপাড়া, জলপাইগুড়ি

0 comments:

Post a Comment