ইদানিং
ইদানিং প্রায়শই উন্মনা হয়ে যাই
উদাসীন দুপুর গহীন সন্ধ্যায়
কোথায় হারিয়ে যাই জানি না,
মস্তিষ্কের কোষে ভীড় করে পাপ পূণ্য
স্বপ্ন, আবেগ, ইচ্ছা ইচ্ছাহীনতা।
অভিমান ক্রোধ আনন্দ উচ্ছ্বাস
ফিরে ফিরে আসে যন্ত্রণার ভাঙচুরে।
প্রতিচ্ছবি জমা হয় কাছের দূরের
হোঁচট খাওয়া ভুল বোঝা, ভাললাগা
পোষ না মানা কোনো চোখের ভাষায়
ভেসে যাওয়া।
নষ্ট হতে ভাল লাগা
উত্তাপের খোঁজে আগুনের কাছে যাওয়া।
ফিরে ফিরে আসে রবীন্দ্রনাথ, লেনিন, গুয়েভারা
সাচ্চা সাথীর দিশারী লিউশাও চি’র কথামালা
বিকৃত প্রলাপে শুনি মহান স্খলনের গাঁথামালা।
তবু ভাললাগা মুহূর্তগুলো
ঝালিয়ে নিই স্মৃতির মণিকোঠায়
রক্তক্ষরণ শুধুই নিজের গভীরে
পরিচিত প্রতিচ্ছবিগুলি দূর থেকে
মাপি-আবেগহীন।
July 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment