শখ
সকাল সাতটা বাজবার আগেই
ঠেলাগাড়ি থেকে
যুবক ছেলেটি
ফুলের টবগুলো নামায়
কোর্টের রাস্তার ধারে
ছেলেটির গায়ে
নোংরা ছেঁড়া শার্ট
বগল ছেঁড়া
ঘাড়ের সেলাই অনেকটাই খোলা
প্যান্ট?
সে-ও তথৈবচ।
নিষ্ঠার অভাব নেই তার।
চারাগাছ বিক্রি হোক্ বা
না হোক্
সময়মতো এসে
দোকান সাজিয়ে বসে
হাড়-সার ছেলেটি।
হঠাৎ ওর মাথার দিকে
তাকাই।
দেখি আরে
ওর কপালের সামনে
চুলগুলো যে কালার করা -
লাল
ঝাঁকি লাগল মনে।
পরে ভাবলাম
শখ তো মানুষেরাই করে।
July 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment