July 24, 2008

মৃণাল চক্রবর্তী

দৌড়

তিনি বললেন,দৌড়-
ছুঁতে পারলেই পেয়ে যাবি
রূপমতী রাজকন্যা
আর রাজত্ব।

আমি ছুটছি, ছুটছি, ছুটছি -
আমার দু’চোখ ভরা লোভ
আমার সম্মুখে অন্ধকার
পায়ে অনন্ত ক্লান্তি

তবু আমি দৌড়াচ্ছি......

তিনি বলেই চলেছেন, দৌড়-দৌড়
ঠিক পারবি একদিন

আমি সেই গর্দভ
সে নুনের ছালা আর তুলোর বস্তার
ফারাক জানে না

তিনি বলেছেন দৌড়
আমি দৌড়াচ্ছি
কিন্তু আমার সামনে কোন ঠিকানা দেন নি।

0 comments:

Post a Comment