July 24, 2008

মাহমুদ মুসা

শীতনিদ্রা

মাঘের বর্ষণে বয়ে যায়
জলের নহর,
শীতের নিদ্রায়
মগ্ন গ্রাম মগ্ন শহর।
ঘুমায় পাখি
বৃক্ষলতা -
ঘুমায় মানুষ
যথাতথা।
ঘুমায় সকাল ঘুমায় দুপুর
ঘুমায় সন্ধ্যা,
ঘুমকাতুরে মানুষগুলো
ইচ্ছে কেমন বন্ধ্যা।
মায়ের কোলে
ঘুমায় শিশু জুজুর ভয়ে
ঘুমায় দেশ কালো বুটের
আঘাত সয়ে।
চলছে দেশে সংস্কারের লগ্ন,
আমরা সবাই শীতনিদ্রায় মগ্ন।

0 comments:

Post a Comment