July 24, 2008

পুষ্পজিৎ রায়

‘অঞ্জলি লহ মোর’-কে

দীঘল ডানার ছায়া কাঁপছে না
স্বরলিপি বাজছে না
সমাজুপাতিক

কাল্দিঘি ধলদিঘি পাড়ে
নতুন পড়শি আসে
ওভেনের ঝিক্
বিকেল নিভন্ত হলে
ফিরে যায় কিছু কিছু পাখি

সব পাখি শেষ এক ঘরে ফেরে নাকো
অন্ধকারে কুয়াশায়
ওড়াউড়ি করে
কিম্বা ভাসে দিগি¦দিক।

0 comments:

Post a Comment