July 24, 2008

আলম আরা জুঁই

শ্রাবণ বেদনা

আজ সব চরাচর ডুবে যাক
আজ সব নদী ভরে যাক
চারিদিক শ্যামল সবুজ
মন প্রাণ জুড়ে যাক।
আজ সব ভুল
ভুল হয়ে ঝরে যাক।
শ্রাবণ নেমেছে আজ রিমঝিম বরিষণ
শ্রাবণ নেমেছে আজ তুমুল শ্রাবণ।


মাহমুদ হাসান মিলন
তালিমারা ও ফাটলধরা দেশ

আমি স্বাধীনতা বুঝিনা,
দেশে দেশে বিপ্লব হয়েছে
জেগেছে কত নতুন রাষ্ট্্র
অথচ বিপ্লবও বুঝি না।
জাতির ত্রাণকর্তা, উদ্ধার কর্তার
আবির্ভাব ঘটেছে বার বার,
গণতন্ত্র রক্ষীরাও এসেছে
কিন্তু দেশ কি মুক্তি পেয়েছে?
মানুষের হাহাকার বাতাসে
ক্ষুধার্ত, বন্যার্ত, দুর্গত সকালের।
অথচ টেলিভিশন থেকে
গলগল করে পড়েছে গণতন্ত্র,
ঝরঝর করে ঝরছে শান্তি-শৃঙ্খলা
তরতর করে চড়েছে অর্থনীতি ------
তবুও হাজারো মানুষের দাপাদাপি, আজাহারীতে
পদদলিত আজ রাষ্ট্রযন্ত্র।
এরই নাম কি যুক্তি?
এটাই কি স্বাধীনতা?

0 comments:

Post a Comment