ভাষা আন্দোলন স্মরণে
ক্ষুধার্ত মানুষ ভাষার ক্ষুধায় কাতর ছিল সেদিন
ভাষার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে
আন্দোলন বিরোধী অগ্নিশিখায় জ্বলতে জ্বলতে
ভাষা মুক্তির পথ খুঁজছিল।
হৃদয় বিদীর্ণ হলেও চোখে জল ছিল না
ছিল শুধু অগ্নিবীণায় সংগ্রামী সুর
বিশ্বব্যাপী সেই সুরের আগুনের তেজ ছড়িয়েছে অনেক দূর....
বিশ্বব্যাপী কত পথে রক্ত ঝরেছে
আকাশ কেঁপেছে, বাতাস কেঁপেছে।
সেই রক্ত ঝরা পথে হাতে হাত ধরে চলতে চলতে
হয়ত কোন একদিন প্রভাতী আলোয় আলোকিত হবে
পথও জানে
বাংলাভাষী মানুষকে উত্তাল করে এমনিভাবে একদিন
মাতিয়ে তুলেছিলÑমাতৃভাষার সংগ্রামে কিংবা
ভাষামুক্তির কঠিন সাধনায়।
সেই উন্মাদনায়, জাগরণ দীপ্তিতে, বৈপ্লবিক অগ্নিপরীক্ষার
রক্তাক্ত আঙ্গিনায় -
রাষ্ট্রসংঘের উদ্দীপিত ঘোষণায়
প্রভাতী সূর্য এনে দেয়
ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি।
শত শত শহীদের স্মৃতিস্তম্ভ
দিগদিগন্তে ফুলে ফুলে সাজে
ভাষা আন্দোলন স্মরণে
বিশ্বব্যাপী জয়ধ্বনিতে মিছিল সারি সারি
সবে মিলে সেলাম জানায় - সেই রক্তমাখা ‘একুশে ফেব্র“য়ারী’।


0 comments:
Post a Comment